প্রতি ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার সুদৃশ্য ট্রফি থাকবে।
ম্যান অফ দ্যা টুর্নামেন্ট পুরস্কার সুদৃশ্য ট্রফি থাকবে।
ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পুরস্কার সুদৃশ্য ট্রফি থাকবে । (অনুর্ধ্ব-১৯)
IPL-এর আদলে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের জন্য 'অরেঞ্জ ক্যাপ' এবং সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের জন্য 'পার্পল ক্যাপ'-এর বিশেষ ব্যবস্থা থাকবে। পাশাপাশি তাদের সুদৃশ্য ট্রফি পুরস্কৃত করা হবে ।
রেজিস্ট্রেশনের নিয়মাবলী
GPL খেলাটি অনুষ্ঠিত হবে ২৩ ও ২৪ শে জানুয়ারি ২০২৭।
শুধুমাত্র গোসাবা ব্লকের খেলোয়াররাই এই টুর্নামেন্টে (GPL) অংশ গ্রহণ করতে পারবে ।
খেলার দুদিন অবশ্যই মাঠে আসতে হবে।
Auction এ সিলেক্ট হওয়ার পর যদি সেই খেলোয়ার নির্ধারিত দুই দিনের যেকোনো একদিনও মাঠে অনুপস্থিত থাকেন তাহলে ৫০০০ টাকা ফাইন দিতে হবে। এবং আগামী ২টি GPL season খেলতে পারবেনা।
Registration Fee ৫০ টাকা ।
Registration Fee জমা দিতে নিচে থাকা QR কোড স্ক্যান করে ৫০ টাকা Payment করতে হবে ।
ওই Payment এর Screenshot, Upload Payment Proof অপশনে আপলোড করতে হবে।
Registration Form ফিলাপ করা যাবে ২ জানুয়ারি ২০২৭ পর্যন্ত।
ক্যাপ্টেন নির্বাচনের নিয়মাবলী
জিপিএলের জিপিএলের প্লেয়ার রেজিস্ট্রেশন এর শেষ তারিখ আগামী ২রা জানুয়ারি 2027।
GPL রেজিস্টেশন শেষ হলে, জিপিএল (GPL)-এর অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি গুগল শিট (Google Sheet) প্রকাশ করা হবে। যেসকল প্লেয়ার টুর্নামেন্টে ক্যাপ্টেন হতে আগ্রহী, তাঁরা উক্ত গুগল শিটে গিয়ে সম্মতি প্রকাশ করবেন।
ক্যাপ্টেনদের সম্মতি নেওয়ার প্রক্রিয়া শেষ হলে, আমরা ক্যাপ্টেন হতে ইচ্ছুক প্লেয়ারদের নাম ও ফোন নম্বর টিম ওনারদের কাছে পাঠিয়ে দেবো। টিম ওনাররা সেখান থেকে তাঁদের পছন্দমতো ক্যাপ্টেনের সাথে কথা বলে আলোচনা করবেন এবং প্লেয়ারের সম্মতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের ক্যাপ্টেনের নাম জানিয়ে দেবেন।
টিম ওনারদের কাছ থেকে ক্যাপ্টেন নির্বাচনের তালিকা পাওয়ার পর, GPL কমিটির পক্ষ থেকে ব্যক্তিগতভাবে উক্ত প্লেয়ারকে ফোন করে তাঁর সিদ্ধান্ত পুনর্বার নিশ্চিত করা হবে। প্লেয়ারের কোনো আপত্তি বা অসুবিধা না থাকলে, তাঁকে সেই দলের অফিশিয়াল ক্যাপ্টেন হিসেবে রেজিস্টারে নথিভুক্ত করা হবে।
টিম ওনারের বরাদ্দকৃত ৪,০০০ টাকার বাজেট থেকে ৬০০ টাকার বিনিময়ে উক্ত প্লেয়ারকে ওই দলের অফিশিয়াল ক্যাপ্টেন হিসেবে চূড়ান্ত করা হলো। অর্থাৎ, ওই প্লেয়ার তাঁর GPL টুর্নামেন্ট খেলার পারিশ্রমিক হিসেবে ৬০০ টাকা পাবেন। এবং উক্ত টিমকে তাঁদের অবশিষ্ট ৩,৪০০ টাকা দিয়ে সর্বনিম্নে আরও ১০ জন প্লেয়ারকে অকশন থেকে নির্বাচন করতে হবে।
যদি একই প্লেয়ারকে একাধিক (২টি বা তার বেশি) টিম ক্যাপ্টেন হিসেবে নিতে চায়, তবে সংশ্লিষ্ট টিম ওনারদের নিজ নিজ টিমের অফিশিয়াল প্যাডে ওই প্লেয়ারের জন্য (৪,০০০ টাকা মধ্যে) সর্বোচ্চ কত টাকা খরচ করতে চান তা লিখে একটি খামবন্দি চিঠিতে GPL কমিটির কাছে জমা দিতে হবে। যে টিম সর্বোচ্চ দর দেবে, সেই টিমই উক্ত প্লেয়ারকে তাদের দলের ক্যাপ্টেন হিসেবে পাবে।
ক্যাপ্টেন কেনার ক্ষেত্রে যে টাকা খরচ হবে, তা টিমের মূল ৪,০০০ টাকার বাজেট থেকে বাদ যাবে। এরপর যে অবশিষ্ট টাকা থাকবে, সেই টাকা দিয়েই বাধ্যতামূলকভাবে সর্বনিম্নে আরও ১০ জন প্লেয়ারকে (কেপ্টেন বাদে) কিনতে হবে ।
ট্রেডের নিয়মাবলী
প্রতি টিমে ৫০০১ টাকা করে জমা দিয়ে ট্রেডে অংশগ্রহণ করতে হবে, যার মধ্যে ৪০০০ টাকা প্লেয়ার কিনতে হবে আর ১০০১ টাকা টুর্নামেন্টের এন্ট্রি ফি হিসেবে নেওয়া হবে ।
যেসব খেলোয়াড় লিংকের মাধ্যমে অনলাইন ফর্ম পূরণ করে GPL টুর্নামেন্টে নাম নিবন্ধিত করেছেন, তাদেরকে দক্ষতা অনুযায়ী A, B এবং C গ্রুপে বিভক্ত করা হবে । পরবর্তীতে লটারির মাধ্যমে প্রতিটি ক্যাটাগরির খেলোয়াড়দের নির্বাচন করে ট্রেডিং প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
প্রতি দলে সবচেয়ে কম ১১ জন এবং সবচেয়ে বেশি ১৪ জন প্লেয়ারকে কিনতে হবে । (কেপ্টেন সহ )
প্রতিটি দলকে মোট ৪০০১ টাকা বাজেটের মধ্যে ক্যাপ্টেন সহ ১৪ জন খেলোয়াড় কেনা সম্পন্ন করতে হবে।
টিম ওনাররা ক্যাপ্টেন হতে আগ্রহী খেলোয়াড়দের সাথে আলোচনার মাধ্যমে নিজেদের দলের ক্যাপ্টেন নির্বাচন করবেন। অকশনের জন্য নির্ধারিত ৪০০০ টাকা বাজেট থেকেই ক্যাপ্টেনকে ৬০০ টাকা পারিশ্রমিক হিসেবে প্রদান করতে হবে।
কোনো টিম ওনার যদি নিজে খেলতে চান, তবে তাকে অবশ্যই প্লেয়ার রেজিস্ট্রেশন করতে হবে। তিনি চাইলে ৬০০ টাকার বিনিময়ে নিজের টিমের ক্যাপ্টেন হিসেবে খেলতে পারেন, অথবা সাধারণ প্লেয়ার হিসেবে অকশনে অংশ নিতে পারেন। অকশনে তিনি যে টিমে দলভুক্ত হবেন, সেই টিমের হয়েই তাকে খেলতে হবে।
যদি কোনো দল ক্যাপ্টেন সমেত ৪০০০ টাকার মধ্যে ১১ জন খেলোয়ার কিনতে না পারে, তবে বাকি প্রতিটি খেলোয়ারকে ১০০০ টাকা দিয়ে অবিকৃত তালিকা থেকে নিতে হবে। একই খেলোয়ারকে একাধিক দল নিতে চাইলে লটারির মাধ্যমে সিদ্ধান্ত হবে। এক্ষেত্রে খেলোয়ার তার নির্ধারিত বেস প্রাইজ পাবেন এবং বাকি টাকা GPL কমিটি পাবে।
অকশনে বিক্রি হওয়া প্লেয়ার কোনো দুই টিম যদি তাদের নিজেদের মধ্যে বাদল করতে চান তাহলে টিম উভয় টিম কে ৩০০ করে টাকা GPL কমিটিকে দিয়ে নিদিষ্ট সময়ের ভিতর জানাতে হবে তবেই প্লেয়ার বদলাতে পারবেন।
টুর্নামেন্টের নিয়মাবলী
এই টুর্নামেন্টটি ইন্টারন্যাশনাল ক্রিকেটে সমস্ত নিয়ম মেনে খেলা হবে শুধুমাত্র ব্যতিক্রম হিসেবে বোলার দাঁড়িয়ে বল করবে।
টুর্নামেন্টের সব খেলা জেলি (I10) বলে খেলা হবে । টুর্নামেন্ট চালাতে যতগুলো বলই লাগবে তা GPL কমিটি দেবে ।
টুর্নামেন্টটি পাঁচটি দলের মধ্যে অনুষ্ঠিত হবে, প্রতি দলে নয় জন করে প্লেয়ার খেলবে এবং দুজন করে এক্সট্রা প্লেয়ার থাকবে ।
টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ ৮ ওভার করে খেলা হবে, একজন বোলার সবচেয়ে বেশি ২ ওভার বল করতে পারবে। বিশেষ পরিস্থিতির কারণে পরিবর্তন হতে পারে।
খেলার ফলাফল অমীমাংসিত (Draw/Tie) থাকলে, বিজয়ী দল নির্বাচনের জন্য সুপার ওভারের (Super Over) আয়োজন করা হবে।
প্রথম পর্যায়ে অর্থাৎ লীগ পর্যায়ে প্রত্যেক টিম প্রত্যেক টিমের সাথে একবার করে খেলার সুযোগ পাবে। প্রতি খেলা জিতলে দুটি পয়েন্ট করে পাবে, সেই পয়েন্ট পেয়ে যে দুটি টিম পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে তাদেরকে নিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। লিগ পর্যায়ের খেলা শেষে যদি পয়েন্ট টেবিলের ২য় এবং ৩য় স্থানে থাকা দল দুটির পয়েন্ট সমান হয়, ওই দুই টিমের ভিতর সুপার ওভারের আয়োজন করা হবে। এই সুপার ওভারে বিজয়ী দলটি পয়েন্ট টেবিলের ২য় স্থান দখল করবে।
প্রথম পর্যায়ে অর্থাৎ লীগ পর্যায়ে প্রত্যেক টিম প্রত্যেক টিমের সাথে একবার করে খেলার সুযোগ পাবে। প্রতি খেলা জিতলে দুটি পয়েন্ট করে পাবে, সেই পয়েন্ট পেয়ে যে দুটি টিম পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে তাদেরকে নিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। লিগ পর্যায়ের খেলা শেষে যদি পয়েন্ট টেবিলের ২য় এবং ৩য় স্থানে থাকা দল দুটির পয়েন্ট সমান হয়, ওই দুই টিমের ভিতর সুপার ওভারের আয়োজন করা হবে। এই সুপার ওভারে বিজয়ী দলটি পয়েন্ট টেবিলের ২য় স্থান দখল করবে।
এই টুর্নামেন্টের বিশেষ কিছু নিয়মাবলী
আমাদের মাঠে উইকেট কিপারের পিছনে জায়গা খুবই অল্প তাই উইকেট কিপারের পিছন দিকে ব্যাটসম্যান 4 অথবা 6 মারতে পারবেনা শুধু বল যদি ব্যাটে লাগার পর ডব খেয়ে সীমানা অতিক্রম করে তাহলে ওই ব্যাটসম্যান 2 রান পাবে, এবং ডব না খেয়ে যদি বলটা সীমানা অতিক্রম করে তাহলে ওই বলে ব্যাটসম্যান কোন রান পাবে না ।
সমস্ত খেলোয়াড়কে নিজ নিজ টিমের নির্দিষ্ট জার্সি, ট্র্যাকস্যুট (Tracksuit) এবং ক্রিকেট খেলার জুতো পরেই মাঠে আসতে হবে। অন্যথায়, টুর্নামেন্ট কমিটি যে সিদ্ধান্ত নেবে, তা মেনে নিতে বাধ্য থাকতে হবে।
সতীর্থ, বিপক্ষ দল, বা আম্পায়ারের সাথে কোনো প্রকার অভদ্র আচরণ করা যাবে না। যদি কোনো খেলোয়াড় এই নিয়ম অমান্য করেন, তবে আম্পায়ারের ও GPL কমিটির বিবেচনা অনুযায়ী তাকে ম্যাচ থেকে বা পুরো টুর্নামেন্ট থেকে সাসপেন্ড (বহিষ্কার) করা হবে।
খেলার দুই দিন নির্দিষ্ট সময়ের (সকাল 8:30) মধ্যে পৌঁছাতে হবে। যদি সেই প্লেয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে না পৌঁছায় তাহলে প্রতি 10 মিনিটে 100 টাকা হিসাবে টাকা কাটা হবে।
যদি কোনো খেলোয়াড় অকশনে (Auction) বিক্রি হওয়ার পর খেলার দিন মাঠে অনুপস্থিত থাকেন,উক্ত খেলোয়াড়কে ৫০০০ টাকা জরিমানা ও আগামী ২টি GPL সিজনে অংশগ্রহণের সুযোগ হারাবেন।